মুআবিয়া রাযি. কী আলী রাযি. কে গালিগালাজ করেছিলেন?
আমাদের সমাজে শিয়া ইতিহাসে প্রভাবিত হয়ে মুআবিয়া রাযি এর ব্যাপারে একটি মিথ্যা কথা ছড়ানো হয়েছে। মুআবিয়া রাযি আলী রাযি. কে গালিগালাজ করতেন।
আমরা বলি, বিশুদ্ধ সনদে এটি প্রমাণিত নয়। এ ব্যাপারে ইমাম কুরতুবি রাহি. বলেন:
” يبعد على معاوية أن يصرح بلعنه وسبّه ، لما كان معاوية موصوفاً به من العقل والدين ، والحلم وكرم الأخلاق ، وما يروى عنه من ذلك فأكثره كذب لا يصح ، وأصح ما فيها قوله لسعد بن أبي وقاص: ما يمنعك أن تسب أبا تراب ؟
وهذا ليس بتصريح بالسب ، وإنما هو سؤال عن سبب امتناعه ليستخرج ما عنده من ذلك ، أو من نقيضه ، كما قد ظهر من جوابه ، ولما سمع ذلك معاوية سكت وأذعن ، وعرف الحق لمستحقه …
মুয়াবিয়া (রাযি.)-এর মতো ব্যক্তির পক্ষে আলী (রাযি.)-কে প্রকাশ্যে লানত দেওয়া বা গালাগালি করা খুবই দূরের কথা। কারণ মুয়াবিয়া (রাযি.) ছিলেন প্রজ্ঞা, দ্বীনদারিতা, সহনশীলতা ও উত্তম চরিত্রের অধিকারী। এ বিষয়ে তাঁর নামে যা বর্ণিত হয়েছে, তার অধিকাংশই মিথ্যা এবং সহীহ নয়। এ-সম্পর্কে সবচেয়ে নির্ভরযোগ্য বর্ণনা হলো—তিনি সা’দ ইবন আবী ওয়াক্কাস (রাযি.)-কে বলেছিলেন: ‘কী কারণে তুমি আবু তুরাব (আলী রাযি.)-কে গালি দাও না?’
এটি সরাসরি গালি দেওয়ার নির্দেশ বা প্রকাশ নয়; বরং তিনি জানতে চেয়েছিলেন, সা’দ (রাযি.) কেন তা থেকে বিরত আছেন—যাতে তাঁর কাছে এ বিষয়ে কী মত রয়েছে, কিংবা এর বিপরীত কোনো অবস্থান রয়েছে কি না, তা জানা যায়। যেমনটি সা’দ (রাযি.)-এর উত্তরে স্পষ্ট হয়ে ওঠে। আর যখন মুয়াবিয়া (রাযি.) সেই উত্তর শুনলেন, তখন তিনি নীরব থাকলেন, তা মেনে নিলেন এবং যিনি প্রকৃতপক্ষে মর্যাদার অধিকারী, তাঁর মর্যাদা স্বীকার করলেন।Ñ আল মুহফিম: ৬/২৭৮।
ইমাম আলুসি রাহি. বলেন:
وما يذكره المؤرخون من أن معاوية رضي الله تعالى عنه كان يقع في الأمير – علي – كرم الله تعالى وجهه بعد وفاته ويظهر ما يظهر في حقه ، ويتكلم بما يتكلم في شأنه مما لا ينبغي أن يعول عليه أو يلتفت إليه ؛ لأن المؤرخين ينقلون ما خبث وطاب ، ولا يميزون بين الصحيح والموضوع والضعيف ، وأكثرهم حاطب ليل ، لا يدري ما يجمع ، فالاعتماد على مثل ذلك في مثل هذا المقام الخطر والطريق الوعر مما لا يليق بشأن عاقل ، فضلا عن فاضل ”
ঐতিহাসিকদের কেউ কেউ যে বর্ণনা করেছেন—মুয়াবিয়া (রাদিয়াল্লাহু আনহু) আলী (কররামাল্লাহু ওয়াজহাহু)-এর ইন্তিকালের পর তাঁর সম্পর্কে বিরূপ মন্তব্য করতেন, তাঁর বিরুদ্ধে নানা কথা বলতেন এবং তাঁর মর্যাদার পরিপন্থী আচরণ প্রকাশ করতেন,এসব বর্ণনার ওপর নির্ভর করা বা সেদিকে গুরুত্ব দেওয়া উচিত নয়।
কারণ, ইতিহাসবিদরা ভালো-মন্দ সব ধরনের বর্ণনাই একত্রে লিপিবদ্ধ করেন; তারা সহীহ, জাল ও দুর্বল বর্ণনার মধ্যে পার্থক্য করেন না। তাদের অধিকাংশই যেন রাতের অন্ধকারে কাঠ সংগ্রহকারী, সে জানেই না, কী সংগ্রহ করছে। অতএব, এমন সূক্ষ্ম ও গুরুত্বপূর্ণ বিষয়ে, যেখানে পথ অত্যন্ত কঠিন ও ঝুঁকিপূর্ণ, সেখানে এ ধরনের বর্ণনার ওপর নির্ভর করা কোনো বিবেকবান মানুষের জন্যই শোভনীয় নয়; আর একজন জ্ঞানী ও মর্যাদাবান ব্যক্তির জন্য তো তা আরও অনুচিত।…. সাব্বুল আযাব আলা মান সাব্বাল আসহাব: ৪২১।
বাস্তব সত্য হলো, মুআবিয়া রাযি. আলী রাযি. এর শ্রেষ্ঠত্বের কথা স্বীকার করতেন। মর্যাদার দিক থেকে আলী রাযি. তার থেকে শ্রেষ্ঠ, এ কথা তিনি অপকটে স্বীকার করতেন। আবু মুসলিম খাওলানি বর্ণনা করেন:
তিনি সহ একদল মানুষ এসে মুআবিয়া রাযি. কে জিজ্ঞাসা করেন:
” أنت تنازع عليا أم أنت مثلُه ؟ فقال: لا والله ، إني لأعلم أنه أفضل مني وأحق بالأمر مني ، ولكن ألستم تعلمون أن عثمان قتل مظلوما ، وأنا ابن عمه ، والطالب بدمه ، فأتوه ، فقولوا له ، فليدفع إليّ قتلة عثمان ، وأُسَلِّم له . فأتوا عليا ، فكلموه ، فلم يدفعهم إليه ”
আপনি কি আলী রাযি. এর সঙ্গে খেলাফত নিয়ে বিরোধ করছেন, নাকি আপনি নিজেকে তাঁর সমমর্যাদার মনে করেন?
তিনি বললেন: আল্লাহর কসম! না। আমি অবশ্যই জানি যে, তিনি আমার চেয়ে শ্রেষ্ঠ এবং খিলাফতের জন্য আমার চেয়ে অধিক হকদার। কিন্তু তোমরা কি জানো না যে, উসমান রাযি. মাজলুম অবস্থায় শহহি হয়েছেন? আর আমি তার চাচাতো ভাই এবং তার রক্তের দাবিদার। সুতরাং তোমরা আলীর কাছে যাও এবং তাকে বলো, তিনি যেন উসমানের হত্যাকারীদের আমার কাছে সোপর্দ করেন; তাহলে আমি তার আনুগত্য (বায়আত) গ্রহণ করব।
এরপর তারা আলী রাযি. এর কাছে গিয়ে এ বিষয়ে কথা বলল। কিন্তু তিনি তাদের মুয়াবিয়া রাযি. এর কাছে সোপর্দ করলেন না।Ñ সিয়ারু আলামিন নুবালা: ৩/১৫০।
শীয়াদের ইতিহাসে প্রভাবিত হয়ে একজন সাহাবির ব্যাপারে খারাপ ধারণা পোষণ করা থেকে অবশ্যই আমরা বেঁচে থাকব।
Rezaul Karim Abrar