হাতের ইশারায় সালাম বা জবাব দেয়া সহীহ হবে কি?
বর্তমানে অনেককে দেখা যায় সালামের জবাব হাতের ইশারায় দেয়। অথবা এমন নি¤œস্বরে প্রদান করে সে, সালামকরী শুনতে পায় না।
এখন আমার জানার বিষয় হল: উল্লেখিত সূরতদ্বয়ে সালামের জবাব প্রদান করা শরীয়ত সম্মত কি না? দয়া করে জানালে উপকৃত হব।
উত্তর
সালামদাতাকে সালামের জবাব শুনিয়ে দেয়া ওয়াজিব। হাতের ইশারায় কিংবা এমন অনুচ্চস্বরে উত্তর দেওয়া যে, সালাম দাতা শুনতে পায় না তাহলে সালামের উত্তর আদায় হবে না। সূতরাং প্রশ্নোক্ত পদ্ধত্তি পরিহার করা উচিত।
তথ্যপুঞ্জি
১.ফাতাওয়া কাজিখান ৩/৩০৭
২.ফাতওয়া বাযযাযিয়া ৩/২০০
৩.আলমুহিতুল বুরহানি ৮/১৮
৪.ফাতাওয়ায়ে আলমগীরী ৫/৩৭৮
৫.রদ্দুল মুহতার ৬/৪৩
Rezaul Karim Abrar
মাশা-আল্লাহ
আসসালামু আলাইকুম প্রিয় হুজুর
Assalamualaikum
Onek sundor ekta oebcat allah apnak kbul kruk apnar nek hayat bariydin amin